info@narayanganjnewsexpress.com ২রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩

রুপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ১৪:৩১

ছবি: সংগৃহীত

রুপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার

 

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে পুলিশের লুট হওয়া বিপুল পরিমাণ শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।

 

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশে জেলাজুড়ে মাদক ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে বিশেষ চড়াও ও সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।

 তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব হাসিনুজ্জামান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি’র 'গ' জোনের একটি চৌকস দল রোববার (১লা নভেম্বর) রাত ১০:৩০ ঘটিকায় রূপগঞ্জের তারাব ব্রিজের নিচে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়।

 

​অভিযানকালে তারাব ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া মোট ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।​এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে। জেলাজুড়ে অপরাধ দমন ও লুণ্ঠিত সরঞ্জাম উদ্ধারে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর