info@narayanganjnewsexpress.com ২রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩

বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ২১:০১

ছবি: সংগৃহীত

বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন 

 

 নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২) ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই ২ নভেম্বর সোমবার সকাল ১০ টায় সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

 

কলাগাছিয়া ইউনিয়নের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, কাবাডি, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, ভলিবল সহ ১০ টি খেলার বাছাই পর্ব শুরু হয়েছে আজ।

 

অনুষ্ঠান ও খেলাধুলার শুভ উদ্বোধন ঘোষণা করেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

 

সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ক্রীড়া পংকজ কুমার বিশ্বাস'র সার্বিক দায়িত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া, বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিসু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান খান, বন্দর উপজেলা নতুন কুঁড়ি সদস্য মাহবুব অর রশিদ, বন্দর ক্লাব লি. এর কোষাধ্যক্ষ আফজাল হোসেন শোভন, বন্দর যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক জাহিদ, বন্দর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন দেওয়ান সহ সকল স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

এসময় অতিথিগণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং স্থানীয় লোকজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটির চমৎকার আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী মহলে বেশ প্রশংসিত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর