info@narayanganjnewsexpress.com ৩রা নভেম্বর ২০২৬, ১৯শে কার্তিক ১৪৩৩

বন্দরে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন বিএ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৬, ১৯:৩৯

ছবি: সংগৃহীত

বন্দরে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন বিএ গ্রেপ্তার

‎

‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন বিএকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

‎

‎মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল জিওধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন বিএ কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকার বাসিন্দা।

‎

‎আক্তার হোসেন বিএকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর