info@narayanganjnewsexpress.com ১৮ই নভেম্বর ২০২৬, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, উভয়পক্ষের আহত কয়েকজন

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৬, ১৩:৪১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, উভয়পক্ষের আহত কয়েকজন

 

নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করা পোশাক কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে বেঁধেছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সোয়া চারটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

এর আগে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। তাদের ব্যারিকেড দেবার চেষ্টা করলেও তা ভেঙে সড়কে ওঠেন শ্রমিকরা। তারা এ সড়কের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়।

 

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচলও শুরু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর