info@narayanganjnewsexpress.com ৪ঠা নভেম্বর ২০২৬, ১৯শে কার্তিক ১৪৩৩

বন্দর রেজিষ্ট্রি অফিসে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : সাব রেজিস্ট্রার ফারহানা 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৬, ২২:৩৪

ছবি: সংগৃহীত

বন্দর রেজিষ্ট্রি অফিসে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : সাব রেজিস্ট্রার ফারহানা 

 

মাহফুজ জাহিদ : নারায়ণগঞ্জ বন্দরে নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার ফারহানা আজিজ বলেছেন,এই অফিসে কোনরকম অনিয়ম অসঙ্গতি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।শতভাগ নিয়মনীতি মেনে সচ্ছতার মাধ্যমে যেকোন দলিল রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে।সরকারের নীতিমালার বাইরে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। রেজিষ্ট্রেশন সেবা নিশ্চিত এবং যেকোন অনিয়ম অসঙ্গতি দূর করতে দলিল লিখকদের সার্বিক সহায়তা কামনা করেন নবনিযুক্ত সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ। 

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লিখকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।গত সোমবার (৩ নভেম্বর) সাব রেজিস্ট্রার হিসেবে তিনি যোগদান করেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে বন্দর থানা দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মো.মনির হোসেনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক পাভেল খান,সাবেক অর্থ সম্পাদক দবির হোসেন, ভাইভাই দলিল লিখক সমিতির সভাপতি সাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক সাঈদ,সিনিয়র দলিল লিখক করিম দেওয়ান,দ্বীন ইসলাম দিপু সহ অন্যান্য দলিল লিখক বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় তারা নবাগত সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ কে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সাক্ষাৎকালে সরকারের রাজস্ব আদায়ে দলিল লিখকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ বলেন,মানুষের কাংখিত সঠিক সেবা নিশ্চিত করার পাশাপাশি তিনি নিজেও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।তিনি দলিল লিখক সহ সকলের সহযোগিতা কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর