info@narayanganjnewsexpress.com ৪ঠা নভেম্বর ২০২৬, ২০শে কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশের নানা পদক্ষেপ 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ১৯:৩০

ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশের নানা পদক্ষেপ 

 

মাহফুজ জাহিদ :

দেশব্যাপী শ্রমিকদের চলমান আন্দোলনে নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে নারায়ণগঞ্জে বন্দর থানা পুলিশ।বন্দরের বিভিন্ন গার্মেন্টস কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পাশাপাশি তাদের বেতন ভাতা সহ সবধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সরকারের গৃহিত পদক্ষেপের কথা অবগত করে আস্বস্ত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

 

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে মদনপুর ও কেওঢালা সহ থানা এলাকায় অবস্থিত ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সদস্যরা।

 

অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন সহ বিভিন্ন পুলিশ ফাড়ীর ইনচার্জগণ বৈঠকে অংশ নেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন,শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্ব সহকারে কাজ করছে সরকার। ইতিমধ্যে বেতন নির্ধারণে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।তারপরও আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ওসি জামাল উদ্দিন সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন,যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবসময় মাঠে আছে থানা পুলিশ।অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণে কাউকে ছাড় দেওয়া হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর