info@narayanganjnewsexpress.com ৪ঠা নভেম্বর ২০২৬, ২০শে কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ২১:০৮

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন বছরের শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতেরা ওই ফ্ল্যাটের বাসিন্দাদের জিম্মি করে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, ১৬ ভরি রুপা, ৫ আনা স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জৈনপুর মোড় এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী হাসান আলী (৪০) পেশায় বাসচালক। তিনি পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে। কয়েক দিন আগে জৈনপুর গ্রামের ফারুক মিয়ার ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া ওঠেন তিনি।

 

হাসান আলীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল ভবনের নিচতলার সিঁড়ির প্রবেশপথের গেটের তালা কেটে ফেলে। পরে তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দলের তিন সদস্য। এ সময় তারা তাঁর তিন বছরের মেয়ের গলায় চাপাতি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে হাসান আলীকে বেঁধে ফেলে অস্ত্রধারীরা।

 

একপর্যায়ে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, একটি স্মার্টফোন, ১৬ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণালংকার লুট করে তারা চলে যায়। ডাকাতদের কাছে চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল বলে জানান হাসান আলী। ডাকাতেরা চলে যাওয়ার পর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

 

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, ডাকাতির সময় ভবনের নিচে ও আশপাশে মুখোশ পরা আরও কয়েকজন অবস্থান করছিল। 

 

ডাকাতির ঘটনার বিষয়ে সকালে সোনারগাঁ থানায় ফোন করেন হাসান আলী। তাঁর অভিযোগ, থানা থেকে তাঁকে জানানো হয়, শ্রমিক অসন্তোষের কারণে পুলিশ ব্যস্ত রয়েছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ বারিক বলেন, ‘ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে চোর, ডাকাত ও মাদক কারবারিসহ অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

 

ধৃতদের বুধবার (৪ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর