প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ২১:১২
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে নাসিকের পরিচ্ছন্নতা র্যালি
একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয়ে এবং বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তাপুষ্ট আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স (ইউডিসিজি) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এই কর্মসূচির আয়োজন করে।র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নাসিকের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। র্যালি চলাকালীন নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, প্লাস্টিক বর্জ্যের যত্রতত্র ব্যবহার রোধ এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে নগরীকে শতভাগ পরিষ্কার রাখা সম্ভব নয়। একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হলে সাধারণ নাগরিকদের সরাসরি অংশগ্রহণ ও সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। বাসাবাড়ির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা নাসিকের বর্জ্য সংগ্রহকারীদের কাছে হস্তান্তরের জন্য তারা নগরবাসীকে অনুরোধ জানান।
মন্তব্য করুন: