info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টসের ক্ষতি মানে মালিকের ক্ষতি না, দেশের অর্থনীতি ধ্বংস করা : দিপু ভূইয়া 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১৬:২১

ছবি: সংগৃহীত

গার্মেন্টসের ক্ষতি মানে মালিকের ক্ষতি না, দেশের অর্থনীতি ধ্বংস করা : দিপু ভূইয়া 

 

 

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জে সাড়ে ৪শ’ থেকে ৫ শ’ গার্মেন্টস কারখানা সক্রিয় রয়েছে। ১০-১২টি কারখানাকে টার্গেট করে অশান্ত করার চেষ্টা করছে একটি চক্র। যারা আন্দোলনে নেমেছিল তারা শ্রমিক নয়। দেশেকে অস্থিতিশীল করে গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকার বেকায়দায় ফেলতে এ আন্দোলন। গার্মেন্টস শিল্পের ক্ষতি হলে দেশের মানুষের, শ্রমিক ও শ্রমিকের পরিবারও ক্ষতি হবে।

 

বৃহস্পতিবার দুপুরে জেলায় চলমান শ্রমিক অসন্তোষ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমইএ’র সাবেক সহ সভাপতি নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

 

ইন্ডাস্ট্রি’র সভাপতি বলেন, মজুরি বোর্ড তিন বছর পর পর হয় এরই মধ্যে মজুরি বোর্ডও প্রথম সভাও হয়েছে। দেশ থেকে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। এটা শ্রমিকের কোন আন্দোলন না। এখানে শ্রমিক আন্দোলনের নামে বলা হচ্ছে ৩০ হাজার, ২০ হাজার, ২৫ হাজার, ৪০ হাজার টাকা বেতন চায় আসলে এটা তাদের কোন দাবীই না। গার্মেন্টস ইন্ডাষ্টি বাংলাদেশ থেকে নেয়ার জন্য,বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য,এ সরকারকে বেকায়দার ফেরার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু এটা গণতান্ত্রিক সরকার, মানুষ ভোট দিয়ে সরকার বানিয়েছে।

 

 বিগত ১৭ বছর অনেক চেষ্টা করেছেন গণতন্ত্রকে এ দেশ থেকে তাড়ানোর জন্য, এ দেশের শিল্পকে ধংস করার জন্য, শিক্ষাকে ধ্বংস করার জন্য কিন্তু পারেন নাই। এ গার্মেন্টস শিল্পের সাথে নানা ভাবে অনেকেই জড়িত। গার্মেন্টসের ক্ষতি মানে মালিকের ক্ষতি না, দেশের অর্থনীতি ধ্বংস করা। আমরা কোন অবস্থাই এ শিল্পের ক্ষতি হতে দেব না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর