info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

শহরের বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১৬:৩০

ছবি: সংগৃহীত

শহরের বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘MADE IN USA’ লেখা রয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

 

গ্রেপ্তার রাজন বাবুরাইল এলাকার ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর