info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে আইভী অনুসারী যুবলীগ নেতা জোবায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ২১:০৮

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে আইভী অনুসারী যুবলীগ নেতা জোবায়ের গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুসারী যুবলীগ নেতা আব্দুল্লাহ আল জোবায়েরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

 

জোবায়ের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কলেজ রোড এলাকার এমএ মাসুদ বাদলের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি আইভীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর