info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ২১:১১

ছবি: সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

 

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে জেলা পর্যায়ের জন্য চারজন ক্ষুদে দাবাড়ু নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বে বালক ও বালিকা বিভাগ থেকে তারা নির্বাচিত হয়।

 

এর আগে বিকেলে খুলনা স্টেডিয়াম থেকে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ের দাবা ইভেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

 

বালিকা বিভাগে নির্বাচিত দুজন হলো ফতুল্লা ইউনিয়নের বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা এবং দাপা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জারা চৌধুরী। নুসরাত হাসান নাবা নাহার চেস একাডেমির দাবা শিক্ষার্থী।

 

অন্যদিকে বালক বিভাগে নির্বাচিত হয়েছে ফতুল্লা ইউনিয়নের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাফ রাফিন সরকার দিহান এবং কুতুবপুর ইউনিয়নের হাজী আওলাদ হোসেন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাহারিয়ান সাহাত সাবিত।

 

বাছাইপর্বের সময় ভেন্যুতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। জেলা পর্যায়ে খেলার সুযোগ পাওয়া ক্ষুদে দাবাড়ুদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ইউএনও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর