info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের জন্য যেটা ন্যায্য ও যুক্তিযুক্ত সেটাই প্রধানমন্ত্রী করবেন : এমপি আজাদ 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ২২:১৩

ছবি: সংগৃহীত

শ্রমিকদের জন্য যেটা ন্যায্য ও যুক্তিযুক্ত সেটাই প্রধানমন্ত্রী করবেন : এমপি আজাদ 

 

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলে অফ থাকেন। আপনারা ঝামেলা করতে চাইছেন, আমরা কিন্তু সেটা রাজনৈতিক ভাবেই মোকাবিলা করবো। আমরা সেটা মোকাবিলা করার সক্ষমতা রাখি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

 

আমরা সকলে সম্মিলিত ভাবে কাজ করছি। আমি যেটা উপলব্ধি করলাম এখানে ফ্যাসিস্টদের কিছু ইন্ধন তো আছেই। আপনারা দেখেছেন গতকাল নিষিদ্ধ সংগঠনের কয়েকজন গ্রেপ্তার হয়েছে।

 

এটা শ্রমিক আন্দোলন না। শ্রমিক ভাইয়েরা শুধু শুধু আন্দোলন করতে চায় না। দাবী দাওয়ার ব্যাপার থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মজুরি কমিশন গঠন করেছেন। শ্রমিকদের জন্য যেটা ন্যায্য ও যুক্তিযুক্ত সেটা মাননীয় প্রধানমন্ত্রী করবেন। শ্রমিক ভাইয়েরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল।

 

যারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে। যারা লাঠিসোঁটা নিয়ে ট্রাক দিয়ে লোকজন পাঠাচ্ছে। সেসকল সংগঠনের লোকজন গ্রেপ্তার করেছে। পেছন থেকে ইন্ধন দিয়ে লাভ হবে না। আমরা আন্দোলন সংগ্রাম করেই এখানে এসেছি। জনগণের ভোটেই আমরা সরকার গঠন করেছি। জনগণের ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর