প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৬, ১৫:৩২
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা সোলেমান গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা সোলেমানকে (৫৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোলেমান ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
জানা যায়, সোলেমান ফতুল্লা থানা যুবলীগের নেতা। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি পালনে যুবলীগের নামে পোস্টার, ব্যানার ও মিছিল করা এবং অর্থের জোগান দেওয়ার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদ খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রামারবাগ এলাকা থেকে বৈষম্যবিরোধী মামলায় সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন: