info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে গ্রেফতার-৫

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৬, ১৯:০৫

ছবি: সংগৃহীত

বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে গ্রেফতার-৫

 

থানা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান'য়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী'র নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় ইং-০৬/১১/২০২৬ তারিখ বন্দর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী, গ্রেফতারী পরোয়ানা মূলে ১ জন, এবং ফৌজদারী কার্যবিধি আইনে ২ জনসহ সর্বমোট ৫ জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।#


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর