প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৬, ২০:৪৫
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের রগ কাটলো মাদক ব্যবসায়ীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। ।
গত কয়েকদিন ধরেই আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম মাসাবো এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। কয়েকদিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন আবুল কালাম। মাদক ব্যবসায়ী শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েকদিন ধরেই আবুল কালাম কে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে বাড়ি একটি নির্জন বিলে ডেকে নিয়ে যায়।
এ সময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০/১৫ জন মিলে আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের কোন অভিযোগ পাইনি অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: