প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৬, ২০:৫৩
বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ নেতাকর্মীদের খোঁজ নিলেন এমপি কালাম
অসুস্থ নেতাকর্মীর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর - বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শুক্রবার (৬ নভেম্বর) বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সাবেক শিশুবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন এবং বিএনপির কর্মী নাসির উদ্দিনের বাড়িতে যান তিনি।
চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় কমিটির সদস্য আবুল কালাম স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে অসুস্থ নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।তাদের শয্যা পাশে বসে তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে লন।একইসাথে তাদের পরিবারের সদস্যদের শান্তনা ও সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এসময় তিনি নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী এবং মেয়ে এড. সামনূর বাঁধন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অসুস্থ নেতাকর্মীরা প্রতিকুল সময়ে প্রিয় নেতা আবুল কালাম কে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনের খারাপ সময়ে একজন সংসদ সদস্য ও জাতীয় নেতাকে নিজের শয্যাপাশে পেয়েছেন।আর কিছুই চাওয়া পাওয়ার নাই।
সাধারণ সম্পাদক নাজমুল হক রানা গত ২৫ অক্টোবর থেকে অসুস্থ। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন।এর আগে মেজবাহ উদ্দিন স্বপন গত ১১ অক্টোবর স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর পদ্মা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা তাকে দেখতে গিয়ে সার্বিক সহায়তা করেন।
মন্তব্য করুন: