info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, নগদ টাকাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২৫

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৬, ২২:২৫

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, নগদ টাকাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২৫

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল MAKDRYL, ২ ক্যান MAXIMUSX-STRONG BEER, একটি প্রাইভেটকার ও নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাতি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ বিভিন্ন মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ৬ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন, মাদকসেবী ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামিরা হলেন মোঃ শাহ জালাল (৩০), ইব্রাহীম (৩৪), মোঃ রাজু (৩৫), মোঃ আলম হোসেন (৩৪), মোঃ নাসিম (৩৮) ও শহিদুল ইসলাম (৩৮)।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় মোঃ আব্দুল লতিফ (৫৫) এবং ডাকাতি মামলায় আল আমিন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে জব্দ করা হয়েছে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল MAKDRYL, ২ ক্যান MAXIMUSX-STRONG BEER, একটি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর