প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৬, ১৪:১৭
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লা থানা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন (৫০) এবং জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাস (৪৮)।
ফতুল্লায় পৃথক অভিযানে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লা থানা যুবলীগের সহসাধারণ সম্পাদক মনির হোসেন (৫০) এবং জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাস (৪৮)।
শনিবার (৭ নভেম্বর) রাতে ফতুল্লার কায়েমপুর ও মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে কায়েমপুর এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১০টার দিকে একই পুলিশ দল মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ছমির উদ্দিন ঢালীর ছেলে মাহমুদুল হাসান আলমাসকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন: