প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৬, ১৪:২৮
সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারী মা ছেলে আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ মিনু ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা টানপাড়া এলাকায় তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের তালতলা তদন্ত কেন্দ্রের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন: