প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৬, ১৫:১২
বন্দরে ১৮ মামলার আসামী ডাকাত আসলামসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী'র দিক-নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে শনিবার ৮ নভেম্বর বন্দর থানাধীন সোনাচরা এলাকা হতে গ্রুপ প্রধান আসলামসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। ধৃত ডাকাত আসলামের বিরুদ্ধে ১৮টি মামলা ও ৩ টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।
মন্তব্য করুন: