প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ১৪:৩৩
ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম খোকন ওরফে খোকন প্রধান (৪৫) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯ টার দিকে তাকে বেপারীপাড়া এলাকা থেকে পাকড়াও করা হয়।
খোকন ফতুল্লা মডেল থানার দাপা বেপারী পাড়া এলাকার মৃত নুর ইসলামের পুত্র। সে ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।
তার বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। সে ফতুল্লা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস আই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত নয়টার দিকে দাপা বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, কার্যকলাপ নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতিতে সে জড়িত। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ কমিটির পদধারী নেতা।
মন্তব্য করুন: