info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন করেন এমপি আল আমিন

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন করেন এমপি আল আমিন

 

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

 

 এ সময় তিনি অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে অবগত হন।

আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সবার কাছে তাঁদের জন্য দোয়া প্রার্থনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর