info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

মারা গেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা

 

 

নারায়ণগঞ্জের রাজনীতির পরিচিত মুখ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা আর নেই। মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর এক সহকারী আইনজীবী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন খোকন সাহা। সম্প্রতি তাঁর শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং এর জেরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ও লাইফ সাপোর্টে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।এরপর সোমবার রাতে উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে ঢাকার অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার সকালে তিনি চিরবিদায় নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর