info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়িতে পণ্যবাহী লরির চাকায় আগুন

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ১৪:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়িতে পণ্যবাহী লরির চাকায় আগুন

 

ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি কড়ইতলা এলাকায় একটি পণ্যবাহী লরির চাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী স্থানীয়দের বরাতে জানান, দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তাঁর সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

 

এদিকে একই রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জনকে আটক করেছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর