info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানদার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ১৪:৩৩

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানদার গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক (৪৬) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতকোপা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় শিশুটি ওই দোকানে চকলেট কিনতে যায়। এ সময় নুরুল হক শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং নুরুল হককে আটক করেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর