প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ১৪:৫৫
সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তারই ধারাবাহিকতায় কাজ করছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সানারপাড় এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে একজন চিহ্নিত মাদক বিক্রেতা হামিদকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল এর সাঁড়াশি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উত্তর পাশে সানারপাড় মেড়স্থ গোলাম মোস্তফা টি-স্টোর নামীয় দোকানের সামনে থেকে হাসু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মো: হামিদ হোসেন (৩৬) কে গ্রেফতার করে ডিএনসির চৌকস দল।
এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট আলামত হিসেবে উদ্ধার করা হয়। ইয়াবার মোট ওজন ৪ শত ৪০ গ্রাম। মাদক বিক্রেতা হামিদকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানার বেঙ্গাপাড়া গ্রামের হাসু মিয়ার পুত্র সে। তার মায়ের নাম মৃত মাহমুদা বেগম।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের সময় আটককৃত হামিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মো: কামরুজ্জামান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক (৪৬) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতকোপা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় শিশুটি ওই দোকানে চকলেট কিনতে যায়। এ সময় নুরুল হক শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং নুরুল হককে আটক করেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন: