info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে বিশেষ অভিযানেশিশু ধর্ষণে দুইজন সহ ১৯ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ১৭:২১

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে বিশেষ অভিযানেশিশু ধর্ষণে দুইজন সহ ১৯ জন গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী, শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, ডাকাতি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বুধবার (১১ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ৮ জনকে মাদকসেবী হিসেবে, একজনকে সন্ত্রাসবিরোধী মামলায়, দুজনকে বৈষম্যবিরোধী মামলায়, দুজনকে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে, তিনজনকে ডাকাতি মামলায় এবং তিনজনকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের তথ্যমতে, মাদকসেবী হিসেবে গ্রেফতাররা হলেন-মো. রিয়াজ (১৯), শ্রী রাম বাবু (২৬), মো. নাজমুল ভ‚ইয়া (৩০), মো. মামুন ওরফে রশিদ (২৬), রাজা শিকদার (৩৬), মো. হালিম (৩৫), মো. আরিফ হোসেন (২৬) ও মো. সুজন খন্দকার। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মাসুদ (৩০), তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের বৈদ্যেরবাজার ইউনিয়নের সক্রিয় সদস্য।

 

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন-হাবিবুর রহমান হবি (৬০) ও গাজী কামাল (৪৭)।

 

পুলিশের দাবি, হাবিবুর রহমান হবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সাদিপুর ইউনিয়নের সাবেক সদস্য এবং গাজী কামাল সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ডাকাতি মামলায় গ্রেফতার তিনজন হলেন-স্বপন (৩০), মো. জামান মিয়া (২২) ও সাজ্জাদুর রহমান অনিক (৩৩)।

 

এ ছাড়া শিশু ধর্ষণের অভিযোগে মো. ইলিয়াস (৩৮) ও মো. নুরুল হক (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. শাহিন খান, মোর্শেদা ও কারিমন বেগম (৫৪) কে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সোনারগাঁসহ বিভিন্ন থানায় মামলা ও আদালতের ওয়ারেন্ট রয়েছে। বিশেষ অভিযানে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জামান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর