info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলার জমিয়ত নেতা মাওলানা ফেরদাউসের গোপন ভিডিও ফাঁস

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ২১:১৯

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার জমিয়ত নেতা মাওলানা ফেরদাউসের গোপন ভিডিও ফাঁস

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মাওলানা ফেরদাউসুর রহমান একটি কক্ষে এক নারীর সঙ্গে অবস্থান করছেন। ভিডিওটি ধারণ করছিলেন ওই নারী নিজেই। এ সময় মাওলানা ফেরদাউসুর রহমানকে বিছানায় বসে থাকতে দেখা যায় এবং একপর্যায়ে তিনি বসা থেকে উঠে নিজের লুঙ্গি ঠিক করছিলেন।

 

ঘটনার বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, ভিডিওটির বিষয়ে তার কোনো জানা নেই এবং এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

 

অন্যদিকে, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এ বিষয়ে বলেন, তাদের দলের যেকোনো নেতা শাস্তিমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর