প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ২১:৪৮
সিদ্ধিরগঞ্জের ইকবালের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন, পিতা মৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছেও পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: