info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৬, ১৭:৩৩

ছবি: সংগৃহীত

রূপগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

 

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন-শফিক এ কারাদন্ড দেন।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ মাদক সেবীকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই এস এম আব্দুল্লাহ বিন শফিক এ কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিন দিন থেকে শুরু করে এক বছর মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিন দিন থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদে কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর