প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৬, ১৮:৪৫
বন্দর কেন্দ্রীয় কবরস্থানে সাপ্তাহিক মিলাদ ও দোয়া শুরু
বন্দর প্রতিনিধি// বন্দর কেন্দ্রীয় কবরস্থানে সাপ্তাহিক মিলাদ ও দোয়া শুরু হয়েছে। কবরবাসীসহ দেশের শান্তি শৃঙ্খলাসহ সার্বিক ব্যবস্থা উন্নয়নের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দোয়। বৃহস্পতিবার ১২ নভেম্বর বাদ আছর কবরস্থানে এ মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক বাহাউদ্দীন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি সোহেল খান বাবু, সাধারণ সম্পাদক পিরু মিয়া চিশতী, মোঃ শফিউল্লাহ, আমির হোসেন সারোয়ার, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, রিপন খান, তারেক জিয়া পরিষদ যুগ্ম আহবায়ক (মহানগর) খোকন মাইজভান্ডারি।
মিলাদ পরিচালনা করেন হাফেজ মঞ্জুর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন রতন মিয়া, সেলিম মিয়া, আব্দুর রউফ, জুয়েল খান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ কবির।
সোহেল খান বাবু ও পিরু মিয়া চিশতী দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছে যে মিলাদ মাহফিল শুরু হয়েছে তা যেন আল্লাহ তাহালা চলমান রাখে।
মন্তব্য করুন: