info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে জামায়াতের অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ 

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ২০:৫৫

ছবি: সংগৃহীত

বন্দরে জামায়াতের অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ 

 

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের অফিসে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনের প্রতিবাদে বন্দর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর কলাগাছিয়া বাজার সংলগ্ন প্রতিবাদ সভা ও মিছিলে স্থানীয় জামায়াত ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীনসহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জামায়াতে ইসলামীকে একদম পানির মতো সহজ ভাবলে ভুল করবেন। জামায়াতে ধরলে ইন্ডিয়া ছাড়া আপনাদের কোনো গতি নেই।" বক্তারা অতি দ্রুত এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

বন্দরে মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলাধীন নাসিক ২১ নং ওয়ার্ডের বন্দরের সোনাকান্দা কেল্লার মাঠে ফুটবল খেলার উদ্বোধন হয়েছে। ১৩ নভেম্বর বিকেলে উদ্বোধন করেন মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ’র নাতী, স্থানীয় সাংসদ এড আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।

সোনাকান্দা চৌধুরীপাড়া যুব সমাজের আয়োজনে মোসা: রেজওয়ানা হক সুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিএনপি সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমদ, জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক দক্ষিন (বন্দর থানা) রেদওয়ানুল হক মামুন, সৈকত হাসান, তারেক জিয়া পরিষদ যুগ্ম আহবায়ক খোকন মাইজভান্ডারি ( মহানগর), রাজিব সরদার, আসিফ, মোহাম্মদ নাসির উদ্দিন রিয়াদ, কিরন বেপারী প্রমুখ। সঞ্চালনায় মুরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৬ এর শুভ উদ্বোধন (৩৫০/৪৫০) অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর