প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ২০:৫৬
বন্দরে মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন
নারায়ণগঞ্জ জেলাধীন নাসিক ২১ নং ওয়ার্ডের বন্দরের সোনাকান্দা কেল্লার মাঠে ফুটবল খেলার উদ্বোধন হয়েছে। ১৩ নভেম্বর বিকেলে উদ্বোধন করেন মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ’র নাতী, স্থানীয় সাংসদ এড আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
সোনাকান্দা চৌধুরীপাড়া যুব সমাজের আয়োজনে মোসা: রেজওয়ানা হক সুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিএনপি সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমদ, জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক দক্ষিন (বন্দর থানা) রেদওয়ানুল হক মামুন, সৈকত হাসান, তারেক জিয়া পরিষদ যুগ্ম আহবায়ক খোকন মাইজভান্ডারি ( মহানগর), রাজিব সরদার, আসিফ, মোহাম্মদ নাসির উদ্দিন রিয়াদ, কিরন বেপারী প্রমুখ। সঞ্চালনায় মুরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৬ এর শুভ উদ্বোধন (৩৫০/৪৫০) অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন: