প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ২০:৫৭
ফতুল্লার শিবু মার্কেটে আওয়ামী লীগের গোপন বৈঠক, বাবু আটক
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি সামছুল হকের বাড়িতে গোপন বৈঠককালে অভিযান চালিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার সহ বাবু (৪৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ফতুল্লার শিবু মার্কেট মসজিদ সংলগ্ন সামছুল হকে বাড়ীতে অভিযানটি পরিচালতি হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা সামছুল হকের পুত্র প্রমিত তার কয়েক সহোযোগীকে নিয়ে বুধবার নিজ বাড়ীতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিলে তাদের নজরে আসে।
বৃহস্পতিবার বিকেলেও প্রমিত তার কয়েক সহোযোগীদের নিয়ে গোপনে বৈঠকে মিলিত হয়। সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে অভিায়ান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামীলীগ নেতা সামছুল হক, তার পুত্র প্রমিত ও সহোযোগিরা সহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। তবে পুলিশ বাড়ীর ভিতর থেকে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার এবং বাবু নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, বাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নানা কমসূচী পালনের পাশাপাশি গোপন বৈঠক করে আসছিলো। বুধবার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। বৃহস্পতিবার সামছুল হকের পুত্র প্রমিত কয়েক সহোযোগ কে নিয়ে গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চারটি ব্যানার সহ বাবু নামের একজন কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান। পালিয়ে যাওয়া সকলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য করুন: