প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৬, ২২:৪৮
সিদ্ধিরগঞ্জে ৩ আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ
শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তিনজন, সামারি ট্রায়ালে অভিযুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং পূর্বের মাদক মামলার দুইজন আসামি রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—সাইলোগেট এলাকার মোঃ হায়দার খান (৩০), সুমিলপাড়া বিহারী ক্যাম্পের বাবুল প্রকাশ বাবু (২৪), আটি ওয়াপদা কলোনির সুমন মাহমুদ (৩৮), কিশোরগঞ্জের আপন মিয়া (২০), সৈয়দপাড়া এলাকার মোঃ রহমান কাজী ও শাহাদাত হোসেন কাজী, শিমরাইল বউবাজার এলাকার মোঃ আনিস (২৬) এবং সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মোঃ মোবারক হোসেন কালে খান (২৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে হায়দার খান ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বাবুল প্রকাশ বাবু ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী এবং সুমন মাহমুদ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
ওসি এমদাদুল হক আরও বলেন গ্রেপ্তারদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: