info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও মাদক মামলায় গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ১৫:১৮

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও মাদক মামলায় গ্রেপ্তার ৫

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও মাদক মামলাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

 

শনিবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী মামলার আসামি সাগর মাহমুদ (৩২), সামারি ট্রায়ালে অভিযুক্ত সেলিম (৪৫), সিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম, মাদক মামলার আসামি বিল্লাল হোসেন (২৫) এবং পূর্বের নিয়মিত মামলার আসামি শাহিন (২৮)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার সাগর মাহমুদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী জোড়া খাম্বা এলাকায় বসবাস করেন। সেলিমের বাড়ি ফতুল্লার হাজীগঞ্জ এলাকায়।

 

সিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিমের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাঘ এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে বসবাস করেন।

 

মাদক মামলায় গ্রেপ্তার বিল্লাল হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেছারুন বাজার এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী রোডের বাগমারা এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার শাহিনের বাড়ি রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দি এলাকায়।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর