info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ১৭:০৮

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতু এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কর্মস্থলের মালামাল সরবরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছোটন আহমেদ।

 

পথে সোনারগাঁ থানাধীন মেঘনা সেতু এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ছোটনকে হাসপাতালে নিয়ে আসা আসাদুল ইসলাম জানান, ছোটন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। দুপুরে কুরিয়ারের মালামাল সরবরাহের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেঘনা সেতু এলাকায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত ছোটন আহমেদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

কর্মস্থলের দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ এক মোটরসাইকেল আরোহীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর