প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ১৮:৪৪
আগামী সোমবার বন্দরে আসছেন
আলোচিত বক্তা আমির হামজা
নিজস্ব প্রতিবেদক, বন্দর: আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর থেকে বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভার ফুটবল খেলার মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এ মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হ হযরত মাওলানা মুফতি আমির হামজা। তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার এবং প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।
তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং মুফতী আতিকুর রহমান-এর পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ্ব ইসহাক খান সাহেব।
এছাড়াও মাহফিলে দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তাশরিফ এনে মূল্যবান বয়ান পেশ করবেন। আয়োজকদের পক্ষ থেকে মাহফিলটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে কোরআনের সুশীতল বাণী শোনার এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ হাসিল করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন: