info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ১৫:৪৫

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, চোর ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিকের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেফতার ১১ জনের মধ্যে পাঁচজন মাদকসেবী, দুজন চোর, তিনজন পরোয়ানাভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি।

 

মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (২৭), মো. শফিকুল ইসলাম (২৬), মো. জালিল বাদল (৫৫), মো. নাঈম (২০) ও নিলয় (২১)। তাদের মধ্যে ফয়সালের বাড়ি সোনারগাঁয়ের মারুফদী, শফিকুলের ব্রাহ্মণভাঁওগাঁও, জালিল বাদলের আলগীরচর এবং নাঈমের হামছাদী বাগেরপাড়া এলাকায়। নিলয়ের স্থায়ী ঠিকানা হবিগঞ্জের বানিয়াচং হলেও তিনি বর্তমানে সোনাপুর মেম্বারগলি এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রানা (২৭) ও মো. আনোয়ার (৪৫) নামে দুজনকে। রানা সোনারগাঁ পৌরসভার পানাম-আদমপুর এলাকার এবং আনোয়ার বৈদ্যেরবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা।

 

নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. ইকবালকে (৩৮)। তিনি সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. মাসুদ (২৪), জুয়েল রানা ও মো. সুমন মিয়াকে (৩৪)। তাঁরা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

সোনারগাঁ থানা-পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে। মাদক, চুরি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর