প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৬, ১৪:৩৭
রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী আজহার মীরের পালিয়ে যাওয়ার দাবি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
সোমবার রাতে ভাইরাল হওয়া ভিডিওতে আজহার মীরকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করার কারণে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করতে গেলে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে আসেন তিনি। ভিডিওতে তার হাতে হ্যান্ডকাফও দেখা যায় ।
জানা গেছে, আজহার মীর উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।
তবে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
একদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আজহারের বক্তব্য, অন্যদিকে পুলিশের অস্বীকার দুই ধরনের দাবিতে ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মন্তব্য করুন: