প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৬, ২১:৪৯
সিদ্ধিরগঞ্জে অবৈধ মশার কয়েল প্রস্তুত ও বাজারজাত, দুই প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের মানসনদ ও মোড়কজাত সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে মিজমিজি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সালেহা ট্রেডিংকে বিভিন্ন ধারায় ১ লাখ টাকা এবং আর জে প্রোডাক্টস ও ইশিকা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং পণ্যের মান ও ওজনে কারচুপি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন: