info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে একরাতে একাধিক বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৬, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

আড়াইহাজারে একরাতে একাধিক বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

 

আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এক রাতে একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ভৈরবদী গ্রামের জামাল উদ্দিন ভূঁইয়ার বাড়ি, আমানের বাড়ি ও কামালের ঘরে ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ডাকাত দল বাড়িগুলোতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ও মালামাল তছনছ করে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় ভৈরবদী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, একের পর এক বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রাতে গ্রামে নিরাপত্তা ও পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

এদিকে ভৈরবদী গ্রামবাসী আড়াইহাজার থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভৈরবদীসহ উপজেলার প্রতিটি গ্রামে রাতের পুলিশি টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

গ্রামবাসীদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর