info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৬, ১৭:০৯

ছবি: সংগৃহীত

বন্দরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৯

 

বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অপরাধের সঙ্গে জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

বুধবার (১৮ নভেম্বর) বন্দর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বন্দর থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্দর থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৩ জন মাদকসেবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ৪ জন, পূর্বের মামলায় ১ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর