প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৬, ২১:২৫
রূপগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে তারাব পৌরসভার বিশ্বরোড সংলগ্ন বালুর মাঠে শুরু হওয়া এ ইজতেমা চলবে শনিবার পর্যন্ত।
বৃষ্টিকে উপেক্ষা করেই ইজতেমায় অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজকদের দাবি, প্রথম দিনেই ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন প্রায় ২০ হাজার মুসল্লি। শুক্রবার ও শনিবার মুসল্লিদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন: