info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৬, ২০:৪৫

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে বৈষম্যবিরোধী মামলায় জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী সফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করা হয়। তিনি জামপুরের বাগবাড়ীয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

 

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক ও হাবিবপুর গ্রামের মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে মো. আলামিন বেপারী (৩৮), ঢাকা মহানগর উত্তর সিটির ৩৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সোনারগাঁয়ের চর কামালদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমির হোসেন (৩৮) এবং নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু আদর্শ গেরিলা সংগঠন ৭১-এর সভাপতি ও ফতুল্লার কাশিপুর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জসিম (৩৯)।

 

অন্যদিকে, নিয়মিত ও অন্যান্য মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদকসেবী হিসেবে মহজমপুর কাজীপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আজগর (৫০), চুরি মামলায় বন্দর থানার মদনপুর হেদায়েতপাড়া গ্রামের তাওলাদ হোসেনের ছেলে নবী হোসেন (২৬) এবং দস্যুতা মামলায় সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম ওয়াপদা কলোনী এলাকার মৃত মাফি মিয়ার ছেলে আরিফুল হাসান আলভী (১৯) রয়েছেন।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সাতজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর