info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সদর থানা এনসিপির ১৪ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৬, ২২:০৬

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর থানা এনসিপির ১৪ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৯ (নভেম্বর) বৃহস্পতিবার রাতে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির যুগ্ম আহবায়ক খান ইব্রাহিম আদহাম আহবায়ক ও জাহিদুল হককে সদস্যসচিব করে ১৪ সদস্যের এই আহবায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক শাহিনা ইসলাম মুক্তি ও সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী।

এতে সুপারিশ করেন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।

কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মহিবুর রহমান, শোয়াইব আলম, যুগ্ম আহবায়ক মো: ফয়সাল মোল্লা, মো: বাধন ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন আসিফ মাহমুদ যুগ্ম সদস্যসচিবেরা হলেন কাজী ইশায়াত কায়েস ও রাকিব হোসেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম রাসেল। সংগঠক হিসেবে রয়েছেন জুবায়ের আহমেদ আলভী, হদয় ভদ্র, মো: রিফাত ও জাকারিয়া হোসাইন সজল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর