info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১২ জন গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৫ জন: অভিযানে বৈষম্যবিরোধী মামলায় বৈদ্যের বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হরিগঞ্জ গ্রামের মৃত সামছুল হকের ছেলে আবু কালামকে (৫৫) গ্রেফতার করা হয়।

 

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত ৪ জন হলেন—বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দামদরদী গ্রামের মৃত তাহের আলীর ছেলে মো. শাহাদাৎ হোসেন (৭২), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও পঞ্চবটি গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মো. সালাউদ্দিন সরকার (৫০), বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও দামদরদী গ্রামের মো. শাহাদাৎ হোসেনের ছেলে মো. শাহ জালাল (৫০) এবং মুক্তিসপুর গ্রামের মৃত আ. জলিল মেম্বারের ছেলে ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মামুন (৪০)।

 

মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ৭ জন: অভিযানে মাদকসেবনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তারা হলেন—পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. মনু মিয়া (৩৮), সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন ওরফে জিসান (২২), নড়াইলের লোহাগড়া থানার লাবুরিয়া গ্রামের (বর্তমানে সোনারগাঁয়ের নয়াবাড়ী) জিয়ারুল বিশ্বাসের ছেলে মো. আকাশ (২৬), পূর্ব বেহাকৈর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. সাদিকুর রহমান (৩৬), সোনাপুর কলাবাগান এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. সুমন (২৬) এবং নরসিংদীর রায়পুরা থানার রোকননগর গ্রামের (বর্তমানে সোনাপুর লাভলী রোড) আব্দুর রাজ্জাকের ছেলে মো. রুবেল (৪৫)।

 

পাশাপাশি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কাঁচপুর উত্তর পাড়া (ওমর আলী স্কুল মেইন গেইট সংলগ্ন) এলাকার মো. সাহেব আলীর ছেলে রফিকুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর