info@narayanganjnewsexpress.com ২২শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে চলন্ত বাসে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে চলন্ত বাসে অগ্নিসংযোগ

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চলন্ত একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

 রোববার (২২ নভেম্বর) রাত ১টার দিকে সাইনবোর্ড এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মঞ্জিল পরিবহনের বাসটিতে এ ঘটনা ঘটে।

 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা বাস থেকে নেমে যাওয়ার পরপরই গাড়ির পেছনের অংশে আগুন দেখতে পান চালক। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাসচালকের ভাষ্য অনুযায়ী, গাড়িতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পর বাসের পেছনের দিকে আগুন দেখতে পান চালক। তাঁর ধারণা, যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তি বাসে আগুন দিয়ে নেমে গেছেন।

 

তবে বাসটিতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

 

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর