প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ১৯:২৮
বন্দরে পুলিশের অভিযানে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা সিনহাসহ গ্রেপ্তার ১৮
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের অভিযানে ওসমান পরিবারের দোসর এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা শাহিন তাহেরী সিনহাসহ মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাজ মেম্বার ও ছাত্রলীগ নেতা শাহিন তাহেরী সিনহাসহ সন্ত্রাসবিরোধী আইনে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৮ জন মাদকসেবী এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে ২ জনসহ মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে
মন্তব্য করুন: